ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশে ফিরলেন ওবায়দুল কাদের

স্বাস্থ্য পরীক্ষা শেষে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার পরে ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইট যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন তিনি।


মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, স্যার সুস্থ আছেন এবং বাসায় রেস্টে আছেন।


উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে দিল্লি যান ওবায়দুল কাদের।

ads
ads
ads

Our Facebook Page

↑